1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এসির বিস্ফোরণে নিহত-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে এসির বিস্ফোরণে নিহত-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৯৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এসি’র কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫)ও রাফি (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ইস্টার্ন ব্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও নিহত রাফি লক্ষিপুরের রামগঞ্জ থানার বাসিন্দা।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,রোববার দুপুরে কাচঁপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামতের কাজ করাকালীন সময়ে  তুহিন ও রাফি নামের দুই যুবক কম্প্রেশার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা