1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এলাকাবাসীর হাতে দুই ডাকাত আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে এলাকাবাসীর হাতে দুই ডাকাত আটক

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৬৫ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দিবাগত রাতে এলাকাবাসী তাদের আটক করে পরে পুলিশে কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলো পৌরসভা রাইজদিয়া এলাকার নায়েব আলীর ছেলে জাহের (৫৫) এবং রহমত আলীর ছেলে ইমন।

জানাগেছে,গত রোববার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল পৌরসভার নোয়াইল গ্রামে ব্যবসায়ী মামুনের বাড়িতে হানা দেয়। তারা ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার চেষ্টা করে।

এ সময় মামুনের স্ত্রী মনি আক্তার ডাকাতদের বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করে ডাকাতরা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মনি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে ডাকাতির পরের দিন মঙ্গলবার রাতে ডাকাতদল আবারও ওই এলাকায় ঘোরাফেরা করছিল। ডাকাতি হওয়া বাড়ির লোকজন তাদের চিনতে পারেন এবং এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে,এসময় তাদের সাথের সঙ্গীরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশের একটি টিম এসে আটকৃত দুই ডাকাতকে থানায় নিয়ে যায়।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা