1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এমপি খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে এমপি খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে  রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউপির ৩ নং ওয়ার্ডে এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় এমপি খোকার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত  কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এই ইটের সলিং রাস্তাটি নোয়াব মিয়ার বাড়ী হতে বন্দরা বাইতুল মামুর জামে মসজিদের আগ পর্যন্ত প্রায় ৩০০ ফুট নির্মাণ করা হবে এই গ্রামের যাতায়াতের রাস্তাটি নির্মাণের মাধ্যমে গ্রামের সকল মুসল্লী মসজিদে  যাতায়াত করবেন ওই রাস্তা দিয়ে। রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।

এলাকাবাসীর এই ভোগান্তি দূর করতে স্থানীয় বন্দরা বাইতুল মামুর জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সাংবাদিক মোঃ নুর নবী জনি’র তত্ত্বাবধানে ও এমপি খোকার নিজস্ব অর্থায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এবং খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ এর আগে সাংসদ লিয়াকত হোসেন খোকা সর্বাজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্প (GSID-2 প্রকল্প) আওতায় বন্দরা বাইতুল মামুর জামে মসজিদে ৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

রাস্তার কাজ এর শুভ উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সভাপতি ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর নবী জনি, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দীনসহ সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা