1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এমন কোন জায়গা নেই যেখানে খোকার উন্নয়নের ছোয়া লাগেনি - ডালিয়া লিয়াকত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে এমন কোন জায়গা নেই যেখানে খোকার উন্নয়নের ছোয়া লাগেনি – ডালিয়া লিয়াকত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪৪ বার পঠিত

নিউজ ডেক্সঃ-আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা কালে তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত বলেন, আমি দশ দিন ধরে হাঁটছি পুরো সোনারগাঁয়ে, বিশেষ করে আজকে আমি এই অঞ্চলের যেখানে গেলাম সেখানেই দেখলাম অনেক রাস্তাঘাট করা হয়েছে এবং কবরস্থানের জন্য লাশ ঘর তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, আমার খুব গর্ব হচ্ছে এমন একটা জায়গা খুঁজে পেলাম না। যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন আসন্ন এই নির্বাচনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের তদারকিতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা হবে। যদি কেউ হুমকি ধামকি দেয় সেটা যে দলেরই হোক তাকে বা তাদেরকে ছাড় দেওয়া হবে না। এমনকি আওয়ামী কোনো প্রার্থীও ছাড় পাবে না। যে অন্যায় করবে তার বিচার হবে। তাকে সাথে সাথে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার মনি, সভাপতি নাছিমা আক্তার পলি,সাধারণ সম্পাদক নারগিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন আক্তার পান্না,পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সম্মানদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, সা. সম্পাদক হারুন-উর- রশিদ, ইউপি সদস্য শহীদ বাদশা, ফজলুল করিম, মো. ইব্রাহিম, জাতীয় পার্টি নেতা মোঃ রিপন মিয়া, জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী লিটু, সিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, সনমান্দি ইউনিয়ন যুব সংহতির সাঃ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা