
নিজস্ব প্রতিবেদকঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একই দিনে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(৩০শে নভেম্বর) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউপির হামছাদী ও কাঁচপুর ইউপির কাঁচপুর ব্রিজের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান,উপজেলার বৈদ্যের বাজার ইউপির হামছাদী এলাকার একটি বিল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল কুদ্দুছ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত কুদ্দুছ হামছাদী গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি মাদকাসক্ত ছিলো বলেও জানান তিনি ।
অপর দিকে উপজেলার কাঁচপুর ব্রিজের নিচ থেকে এক প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করা হয়।প্রাইভেটকার চালাক হলো নরসিংদী জেলার রায়পুর থানার কামারপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে
শফিকুল ইসলাম বাবু। প্রথমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।