1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে উপজেলা বিএনপির অবস্থান কর্মসুচি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে উপজেলা বিএনপির অবস্থান কর্মসুচি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৭১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের ডাকা কর্মসুচির অংশ হিসেবে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে যোগদেন ।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা আওতাধীন কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা, পিরোজপুর,পৌরসভা, সাদিপুর ও জামপুর ইউনিয়ন এশিয়ান হাইওয়ের রোড তালতলা-বস্তল এলাকায় বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন নিজাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা