
নিউজ ডেক্সঃ-নারায়নগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মোগরাপাড়া এলাকায় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর বাড়ীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার,সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা,যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, মুক্তিযোদ্ধা ওসমান গণি,সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোহাম্মদন হোসাইন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বর্ধিত সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিককে বিজয়ী করার ঘোষনা দেওয়া হয়।