1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে লাঙ্গলে ভোট প্রার্থণা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে লাঙ্গলে ভোট প্রার্থণা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৬৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জননেতা লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত।

গতকাল বুধবার উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন মেম্বার ও সাধারণ সম্পাদক জাকিরের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত বারদী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

এসময় বিভিন্ন এলাকায় লাঙ্গলের নির্বাচনী প্রচারণা চালানো হয় ও বিগত ১০ বছরের উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে আবারো এমপি খোকাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

এসময় নির্বাচনী প্রচারনায় জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জাহানারা আক্তার,জায়েদা আক্তার মনি, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সদস্য সচিব নারগিস আক্তার, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, উপজেলা জাতীয় পার্টি নেতা জহিরুল ইসলামসহ বারদী ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা