1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২রা নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় সোনারগাঁয়ের মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. ইব্রাহীম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হল:- মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীমউদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুবার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা