1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইলিশসহ ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইলিশসহ ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

ইলিশ ধরা নিষেধাজ্ঞায় সময়েও জেলেরা নদীতে নেমে পড়ে। তাদের রুখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রশাসনও তৎপর। মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ইলিশ ও এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান চালায়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.ফজলুল কাবীর এই অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, সকাল থেকে মেঘনা নদীর  তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চলে।

এ সময় জেলেদের কাছ থেকে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজার ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় নদীর পাড়ের দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।

উপজেলা মৎস্য বিভাগের এই বিশেষ অভিযানে আরও অংশ নিয়েছিলেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জেসমীন আক্তার,নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা