1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০১ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গত শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন রূপগঞ্জের চনপাড়া (০৪নং ওয়ার্ড) এর মৃত আনোয়ার হোসেনের ছেলে।

গ্রেপ্তারকালে মাদক কারবারি মো. মনির হোসেন এর কাছ থেকে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে এনে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা