1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইয়াবাহসহ গ্রেফতার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ইয়াবাহসহ গ্রেফতার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৮৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার চেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মাসুদ পারভেজ চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে ।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ৩৫৫০ পিস ইয়াবা উদ্ধার ও একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।

এবিষেয় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মাসুদ পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা