1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই হাজার নয় শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

আটকৃতরা হলেনঃ- চট্টগ্রামের লোহাগড়ার সুফিয়াবাদ কাজীপাড়া এলাকার রফিক আহাম্মেদের ছেলে মোঃ এহসান উল্লাহ (২৩) ও ফারাগা মনদোলারচর এলাকার আহাম্মেদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬)।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন স্যারের নেতৃত্বে মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ২৯০০ শত ইয়াবাসহ দুজনকে আটক করি।

এবিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান,গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা