
মোঃ নুর নবী জনিঃ-
একাধিক মামলার আসামী মো. দীপু (২৭) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য্যের নেতৃত্বে আভিযান চালিয়ে মো. দীপু নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। দিপু ভবনাথপুর এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেনের ছেলে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম সারওয়ার জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন,মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।