1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে বিএনপির নৈরাজ্য বা অশান্তির সৃষ্টি প্রতিবাদে শান্তি সমাবেশ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে বিএনপির নৈরাজ্য বা অশান্তির সৃষ্টি প্রতিবাদে শান্তি সমাবেশ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নৈরাজ্য ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে শান্তি সমাবেশের মাধ্যমে ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক দখলে রাখে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের মাধ্যমে অবস্থান করেন নেতাকর্মীরা।যার ফলে সোনারগাঁ উপজেলায় কোন প্রকার নৈরাজ্য বা অশান্তির সৃষ্টি করতে পারেনি বিএনপির নেতারা।

এসময় শান্তি সমাবেশে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, শেখ হাসিনার উন্নয়ন কে বাঁধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে,তাই আপনার সজাগ থাকুন,এদেশে জ্বালাও পোড়াও কোন কর্মসূচি হতে দেবো না।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা টিপু, তাজুল ইসলাম ও জহিরুল ইসলাম।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা