1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইউপি মেম্বার ফাইজুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ইউপি মেম্বার ফাইজুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মাহফুজুল ইসলাম নামে এক জামদানী কারিগরকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এঘটনায় আহতের বড় ভাই মোঃ মাজহারুল ইসমলাম বাদী হয়ে গত রোববার স্থানীয় মেম্বার ফাইজুল ইসলাম,একাধিক মামলার আসামি নবীর হোসেন, আল আমিন,সোলেমান এর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার পরপরই সোনারগাঁ থানার পুলিশ উক্ত এলাকায় অভিযান চালায়,এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িদের শেল্টার দাতা মেম্বার ফাইজুল ইসলামসহ আসমীরা পালিয়ে যায়।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,গত বুধবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো. নবীর হোসেন, আল আমিন, সোলেমানসহ তার বাহিনী এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। একই এলাকার সাদেকুল ইসলামের ছেলে জামদানী কারিগর মো. মাফুজুল ইসলাম তাদের অপরাধমূলক কর্মকান্ড মাদক ব্যবসা প্রতিবাদ করায় স্থানীয় ফাইজুল ইসলাম মেম্বার এর হুকুমে ও মাদক ব্যবসায়ী নবীর হোসেনের ও নেতৃত্বে, আল আমিন, সোলেমানসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্ব পরিকল্পিতভাবে ক্ষুর, চাপাতি, হকিষ্টিক, লোহার রড ও লাঠি সোঠা নিয়ে নয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাড়িতে জামদানী ঘরে বসে প্রবেশ করে মাফুজুল ইসলামকে হত্যার উদ্দ্যেশে হামলা চালায়।

এসময় হামলাকারীরা মাফুজুকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।পরে তাকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদীপুৃর ইউনিয়নের ভারগাঁও চৌরাপাড়া আব্দুল জব্বারের ছেলে মো. নবীর হোসেন তার বাহিনী এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা