1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান কে হত্যা ও ফাঁকা গুলির ঘটনা মিথ্যা,প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান কে হত্যা ও ফাঁকা গুলির ঘটনা মিথ্যা,প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ফাঁকা গুলি করে হত্যার হুমকির অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে এলাকাবাসী বলেন, পিস্তলের লাইসেন্স চেয়ে না পেয়ে খোলা রাস্তায় জনসম্মুখে ফাঁকা গুলি করার মিথ্যে অভিযোগ করেছেন এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার দূপুরে উপজেলার নয়াপুর আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে এশিয়ান হাইওয়েতে তাকে ফাঁকা গুলি করে হত্যার হুমকি দিয়েছে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান হুমায়ুন কবির।

কিন্তু ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী দোকানদার ইসমাইল মোল্লা ও ব্যাংকের গ্যান ম্যান আউয়াল খান সহ একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সেখানে কোন ফাঁকা গুলি ছুঁড়ার ঘটনা ঘটেনি এমনকি অভিযুক্ত শিক্ষার্থী তায়েব শিকদার সেখানে উপস্থিতও ছিলোনা।

অভিযুক্ত শিক্ষার্থী তায়েব শিকদারের দাবি, তার চাচা সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলুকে হয়রানি করার জন্যই চেয়ারম্যান হুমায়ুন কবির ফাঁকা গুলি ছুঁড়ার মিথ্যা নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী তায়েব শিকদারের চাচা ও সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু জানান,এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাতিজাকে ফাঁসানোর জন্য নাটক সাজিয়েছে হুমায়ুন চেয়ারম্যান, যদি প্রমাণ করতে পারে তাহলে বাংলাদেশের আইনে যা বিচার হবে আমি মাথা পেতে নেব আর যদি প্রমাণ না করতে পারে। তাহলে আমাদের নামে যে মিথ্যা নাটক সাজিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কি হবে?আমার সাথে ব্যক্তিগতভাবে হুমায়ুন চেয়ারম্যানের সাথে কোন সংঘাত নেই, হুমায়ুন চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে যে ঘটনা ঘটিয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি কিছুদিন আগে আমাকে জানান আমি একটি অস্ত্রের লাইসেন্স জমা দিয়েছি সেই লাইসেন্স টি পাওয়ার জন্যই তিনি কাজ করছে। এই বৈধ লাইসেন্সটি পাওয়ার জন্যই তিনি পরিকল্পিতভাবে আমার ভাতিজাকে ফাঁসিয়ে লাইসেন্সটি নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করে ফাঁকা গুলি করার কোন ঘটনার সত্যতা পায়নি বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা