1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আ'লীগের প্রস্তাবিত কমিটিতে হত্যা,মাদক মামলার আসামিরা স্থান পেয়েছে - কালাম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে আ’লীগের প্রস্তাবিত কমিটিতে হত্যা,মাদক মামলার আসামিরা স্থান পেয়েছে – কালাম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম বলেন,কিছুদিন আগে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি ঘোষনা করা হয়েছে। সেখানে যারা কখনোই ছাত্রলীগ, যুবলীগ করে নাই, আওয়ামী লীগও করে নাই এমনকি খুনের মামলার আসামী, মাদকের সাথে জড়িত একাধিক মামলার আসামি তাদেরকে প্রস্তাবিত থানা কমিটিতে রাখা হয়েছে। প্রকৃত ত্যাগী কর্মিদের না রেখে তাদের বঞ্চিত করা হয়েছে। এটি একটি পকেট কমিটি তৈরী করেছে তারা। প্রস্তাবিত কমিটিতে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিকে পদ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার চামেলী হাউজে তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

প্রস্তাবিত কমিটি নিয়ে নানা প্রশ্ন তুলে তিনি বলেন, যেখানে কমিটির অনুমোদনই হয়নি, সেখানে প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হয় কিভাবে? কমিটির অনুমোদন দিবে জেলা কমিটি। অথচ তার আগেই পরিচিতি সভা করলো, তারা কি রাজনীতি জানে না? তা আমার বুঝে আসেনা। এসময় তিনি প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা পালন নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান কালাম বলেন, আমার ৩৮ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হতে দেখিনি। এটা সাংগঠনিক দূর্বলতার বহিঃপ্রকাশ,এই প্রস্তাবিত কমিটিতে মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছে। তাই এই কমিটি চূড়ান্ত অনুমোদন পাওয়া নিয়েও অনিশ্চয়তা কাজ করছে।তিনি বলেন,নতুন প্রস্তাবিত কমিটির অনেক সদস্যই বিতর্কিত। পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছে এবং অনেককে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে সংগঠনের সম্মানহানি হয়েছে সংগঠনের নেতাকর্মীরা মনোক্ষুণ্ন ও হতাশ হয়েছেন। এ ধরনের বিতর্কিত কেউ কোনোভাবেই সংগঠনের দায়িত্বশীল পদ-পদবিতে আসতে পারে না।

তিনি বলেন ২০১৪ সাল ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা মনোনয়ন চেয়েছিলাম কিন্তু মহাজোট থেকে সোনারগাঁয়ে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি। সে জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় এ আসনটি থেকে নৌকা মনোনয়ন চাইবো। মাননীয় প্রধানমন্ত্রী আমার মাতৃতুল্য নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে তিনি এই আসনে নৌকা মনোনয়নটি আমাকে উপহার দিবেন। আমি আশা করি নেত্রী যদি আমাকে নৌকা মনোনয়ন দেন তাহলে আমি সোনারগাঁ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা