1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা আ'লীগের বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা আ’লীগের বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নানা কর্মসুচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাটা হয় কেক ও বের করা হয় আনন্দ শোভাযাত্রা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক আলী হায়দার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি হাজ্বী শাহ মোহাম্মদ সোহাগ রনি,কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল হোসেন, বৈদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার,সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন সাবু,এ্যাড. নুর জাহান, রফিকুল হায়দার বাবু,অ্যাডভোকেট ফজলে রাব্বি, যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এছারা আরোও সভায় উপজেলা আ.লীগ ও তার সহসযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা