1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আবুল হোসেন মেম্বার ও নিজামের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে আবুল হোসেন মেম্বার ও নিজামের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন তুষার ও সমাজ সেবক নিজাম উদ্দিন রতন এর ব্যাক্তিগত উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে  সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাবিব পুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষার এর নিজ বাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবপুর এলাকার সমাজ সেবক হাজী নুরুজ্জামান প্রধান। আবুল হোসেন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সমাজ সেবক নিজাম উদ্দিন রতন, শাহজালাল, রবিউল শেখ প্রমূখ।

কম্বল বিতরন শেষে ইউপি সদস্য আবুল হোসেন তুষার বলেন,মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য।আমরা আমাদের সাধ্য মতো এই কনকনে শীতে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি।আশা করি সমাজের বৃত্তবানরাও এগিয়ে আসবেন। উল্লেখ্য যে,প্রতি বছর ইউপি সদস্য আবুল হোসেন তুষার এলাকার হত-দরিদ্রদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরন বিতরন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা