1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৬৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক করণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল মোর্শেদ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ সকল দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদারসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে কোন ধরনের বাল্যবিবাহ, ইভটিজিং করতে দেয়া হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারী সহ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী  ও চাঁদাবাজদের সামান্যতম ছাড় দেয়া হবে না যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। সেই সাথে আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করে যেতে হবে এবং সোনারগাঁ এলাকায় সাধারণ জনগণের মধ্যে সজাগ দৃষ্টি রাখতে সচেতন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা