1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৬৮ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  এক নারী নিহতসহ  ৪ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় ঘটনাস্থলেই আলেয়া খাতুন(৬০) নামে এক জন নিহত হয়েছেন,নিহত আলেয়া খাতুন পিরোজপুর নাজিরপুর রঘুনাথপুর এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী।এ ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রিজে উঠার সময় একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন নামের এক নারী নিহত হয় এবং সিএনজিতে থাকা বাকি পাঁচজন আহত হয়। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) আটক করা হয়েছে। সেই সাথে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা