1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৮১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় প্রধান অতিথি চেয়ারম্যান মাসুম তার বক্তব্যে বলেন, রাজনীতির পূর্বশর্ত জনকল্যাণ। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতিই রাজনীতি। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ মহান উদ্যোগে অংশগ্রহণকারী হিসেবে নগরের শীতার্ত মানুষের পাশে থাকা আমার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। এসময় তিনি অতীতের ন্যায় শীতবস্ত্র বিতরণ ও অসহায় দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ।

প্রিমিয়ার ব্যাংকের মেঘনাঘাট শাখার ম্যানেজার এস এম ছদরুল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাজী সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আলম, মাসুম বিল্লাহ, শাহজালাল, শাহাবুদ্দিন প্রধান, লুৎফর রহমান, আবু হানিফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ,উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা