1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের জরিমানা 

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৫৩ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ( ভূমি ) মন্জুরুল মোর্শেদ।

অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে অবস্থিত প্রায় ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে একটি ফলের দোকানসহ মোট ৫টি অবৈধ দোকানদার কে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  ওয়াহেদ মোর্শেদ,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের ও পুলিশ সদস্যরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  ওয়াহেদ মোর্শেদ জানান, আজকে মোগরাপাড়া এলাকার মহাসড়কের দু’পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে ।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান , সরকারী জায়গায় স্থাপনকৃত ৫টি অবৈধ দোকানীকে জরিমানাসহ প্রায় ৩ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা