1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

অনুমোদনহীন ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খালপাড় এলাকায় মোয়াজ ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-১১ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে কারখানায় ১ হাজার ২০০ লিটার ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে প্রায় ৬০০ লিটার তেল বোতলজাত করা হচ্ছিল। বোতলগুলোর গায়ে তীর সয়াবিন (২ লিটার ও হাফ লিটার) এবং সিটি ফর্টিফায়েড সয়াবিন (৫ লিটার) নামে নকল লেবেল ব্যবহার করা হচ্ছিল।

অভিযুক্ত কারখানার মালিক মো. মঈন ভূঁইয়াকে নিরাপদ খাদ্য আইন ৩৯ ধারায় নিবন্ধন না থাকার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে কোনো পণ্য উৎপাদন ও বাজারজাত না করার জন্য সতর্ক করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, খাদ্যপণ্য উৎপাদনের জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু কারখানাটির কোনো ধরনের অনুমোদন পাওয়া যায়নি এবং মালিকও তার দোষ স্বীকার করেছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার জানান, ড্রাম থেকে তেল এনে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বোতল ও মোড়কজাত করা হচ্ছিল। পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। তেল ক্রয়ের কোনো বৈধ রশিদও দেখাতে পারেননি মালিক। তেলের মান ও এতে ভেজাল রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।

র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, অবৈধভাবে তেল মজুদ করে নকল লেবেল লাগিয়ে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা