1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান,জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান,জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে অবৈধভাবে ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে জুস কারখানায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-১১ ও ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১র উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

এসময় অভিযানে অবৈধ জুস কারখানার মালিক সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরী (২৯) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিত্যক্ত ওই ভবন থেকে জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল ও প্লাস্টিক বোতল ভর্তি আনুমানিক প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করে অভিযানিক দল।
জব্দকৃত জুস ও মালামালের মধ্যে, রয়েল মেঙ্গো ড্রিংকস ৪ হাজার লিটার, প্রিন্সেস লিচি ২ হাজার লিটার, অরেঞ্জ ড্রিংক ৩ হাজার লিটার, রয়েল লিচি ১ হাজার লিটার, লিচি গ্লাস কাপ ১ হাজার লিটার, অরেঞ্জ গ্লাস কাপ ৩ হাজার লিটার, খালি বোতল ৫ হাজার পিছ, ১০ হাজার মোরক ও জুস তৈরির ২০ কেজি কেমিক্যাল ওই ভবনের সামনে তাৎক্ষনিক নষ্ট করে আগুন দিয়ে পুরিয়ে ফেলা হয়।

ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জান বলেন, শিশুখাদ্য বিষাক্ত জুস কারখানা থেকে প্রায় ১৪ হাজার লিটার পানিয় জব্দ করে আগুনে পুরে ফেলা হয়েছে। বিষাক্ত কেমিক্যাল দিয়ে পণ্য তৈরি ও অনুমোদনহীন কারখানাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
র‍্যাব-১১, উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী বলেন, অবৈধভাবে বিভিন্ন রকমের বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি জুস ও শিশুখাদ্য যারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে টাকা উপার্জন করছে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা