1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড জব্দ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড জব্দ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ মাস আগে
  • ৫৮ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে বই ছাপানোর দায়ে কারখার মেশিন এবং বিপুল পরিমান বই উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার কাঁচপুর বেহাকৈর  এলাকায় অভিযান চালিয়ে কারখার মেশিনসহ বিপুল পরিমান বই উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ  বিভিন্ন শ্রেনীর লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের গাইড বই  বিনা অনুমতিতে  ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হাড়াচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ ঘটিকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার পিস  বই ও ছাপানোর মেশিন আটক করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ভাবে ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে।  জড়িতদের গ্রেফতারে কাজ অব্যাহত আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা