1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লিকেজে বিস্ফোরণ: ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লিকেজে বিস্ফোরণ: ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকায় গভীর রাতে অবৈধ গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাড়াটিয়া আলাউদ্দিনের পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাতে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ গ্যাস জমে থাকার পর হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে আসেন এবং দ্রুত আহতদের উদ্ধার করেন।

দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫) তাঁর মা জরিনা বেগম (৬৫)  আলাউদ্দিনের দুই কন্যা-শিশু শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে এবং তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গভীর রাতে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। তদন্তের পর অগ্নিকান্ডের ঘটনা বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা