1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অবৈধ কাঠসহ পিকআপ ভ্যান আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অবৈধ কাঠসহ পিকআপ ভ্যান আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বন বিভাগের স্থায়ী চেকপোষ্টে নিয়মিত অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারির বল্লিসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এসময় ৬৬ পিস গজারির বল্লি জব্দ করা হয়।

জানা যায়, অবৈধ কাঠ বোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে যাওয়ার পথে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে গাড়ীটি আটক করা হয়।

সোনারগাঁ উপজেলার বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পিকআপ ভ্যান যাহার নাম্বার ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩ এসময় গাড়ীটি তেলপার দিয়ে ঢাকা ছিল।

ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জানান, ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ জব্দ করা হয়। কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। চলাচলের পাশ না থাকায় মালামাল জব্দ দেখানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই অভিযানের নেতৃত্বে দেন সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার স্টাফগন অংশ নেয়।

এসময় অভিযানে সোনারগাঁ বন বিভাগের চেকপোষ্ট কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্টাফগন অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা