1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার-১  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার-১ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-নারায়নগঞ্জ সোনারগাঁয়ের অটোরিক্সা চালক রজ্জব আলী হত্যাকান্ডে জড়িত আলী আহাম্মেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১র একটি অভিযানিক দল।

রোববার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী একজন অটোচালক ছিলেন। তিনি একই এলাকার রবিউল ইসলামের গ্যারেজ হতে ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ ফেব্রুয়ারী সকালে অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হন। পরে গ্রেফতারকৃত আলী আহাম্মেদসহ অজ্ঞাতনামা ২/৩ জন তাকে কৌশলে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বৈদ্যের বাজার ইউপির হাড়িয়া চৌধুরীপাড়া ব্রীজের পাশে ফেলে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এঘটনায় র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা