1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁবাসী নির্বাচনের আগেই আমাকে ভালোবাসা দিয়েছে। আমি সে ভালোবাসা পেয়েছি :  খোকা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁবাসী নির্বাচনের আগেই আমাকে ভালোবাসা দিয়েছে। আমি সে ভালোবাসা পেয়েছি :  খোকা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৬০ বার পঠিত

নিউজ ডেক্সঃ- নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নির্বাচনী গণসংযোগে বলেন, রাত-দিন সোনারগাঁ বাসীর পাশে ছিলাম। আমাকে সোনারগাঁ বাসী অলরেডি নির্বাচনের আগে সে ভালোবাসাটা দিয়েছে। আমি সে ভালোবাসা পেয়েছি, সোনারগাঁ বাসীকে ধন্যবাদ। আর বাকিটা সব আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ।

আমরা যে উৎসাহ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং জনগন যে নির্বাচনকে সমর্থন করে। জনগন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত ছিল। এই উৎসাহটা দিন-দিন একটু ভাটা পড়ছে। ভাটা পড়ছে এই কারনে হুমকি ধামকির কারনে।

রবিবার (৩১ ডিসেম্বর) সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণনসংযোগ করেন এবং তিনি সেখানে এসব কথা বলেন।

তিনি বলেন, যখন আমি ভোটারদের কাছে যাই তারা একটাই কথা বলে। আমার মায়ের মতো বাবার মতো মুরুব্বিরা বলে। অনেকেরই সবার একটাই প্রশ্ন -এমপি সাহেব আমরা কি ভোট কেন্দ্রে যেতে পারব? আমরা কি বাসায় থাকতে পারব? আমরা কেন্দ্রে ভিতরে গিয়ে যখন সিল মারব, তারা কি আমাদের দিয়ে জোর করে সিল মারাবে? এই সব প্রশ্ন গুলো এখন জনগনের মাঝখানে চলে আসছে।

খোকা বলেন, এটি মূল ব্যাপার জনগণ আতংকিত। জনগণকে তারা আতংকিত করছে এ কারনে আমার চিন্তা যেটা ভোটার এবং জনগন বলছে – এটার কারণ হলো হয়তো তারা ভাবছে তাদের ভোট নাই। এখন ভোটার দের আতংকিত করে, ভোট কেন্দ্রে না যাওয়ার পলিসি তারা নিয়েছে। আমার নেতাকর্মীদের তারা অবিরাম ডিস্টার্ব করে যাচ্ছে, আমার নেতাকর্মীদের বাড়িতে তারা দল বেধে বেধে যাচ্ছে। এটা কোন ধরনের নির্বাচন।

এ সময় তার সাথে নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, ইউপি সদস্য শাকিব হাসান জয়সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা