1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁও থানা কৃষক দলের কমিটি গঠন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁও থানা কৃষক দলের কমিটি গঠন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক শাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ কায়সার রিফাত এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,নবগঠিত কমিটিতে আহবায়ক ফজলুল হক,সিনি: যুগ্ম আহবায়ক সোহেল মিয়া ও সদস্য সচিব হিসেবে মোঃ বাবুল হোসেন এবং ১৪ জন যুগ্ম আহবায়কসহ ৫৪ জন সদস্য নিয়ে সর্বমোট ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সন্ধায় উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বিএনপির কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক শাহীন মিয়া বলেন, কৃষক দলকে ঐক্য বদ্ধ থাকতে হবে। অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের আন্দোলনের ডাক দেয়া হবে। এই আন্দোলনের মাধ্যমে এই রাতের ভোটের সরকারের বিরুদ্ধে হামলা মামলা গ্রেফতার, নির্যাতন উপেক্ষা করে রাজপথ দখল নিতে হবে এবং এই তাবেদার সরকারের পতন গঠাতে হবে। তাই নবগঠিত কমিটির সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও থানার কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা