1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি শামসুল ইসলাম ভুইয়া গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি শামসুল ইসলাম ভুইয়া গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৮ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে বসুন্ধরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শামসুল ইসলাম ভূঁইয়াকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে ডিবি সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা