1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁও উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁও উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট ) বেলা ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৩ টি উপজেলার সঙ্গে সোনারগাঁ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিলেন তিনি।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ।

এছাড়াও আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,কানুনগো ফয়েজুল ইসলাম,প্রধান সহকারী দিপাল চন্দ্র দেবনাথ, নামজারী সহকারী ফৌজিয়া আক্তার,নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, সার্বেয়ার মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম,সাংবাদিক মোঃ নুর নবী জনি, সিরাজ,হাবীবুর রহমান, মুক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শাফিয়া আক্তার শিমু বলেন, আমাদের জানামতে সোনারগাঁও উপজেলার স্থায়ী কোনো বাসিন্দা ভূমি ও গৃহহীন নেই। তাই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এর পরেও যদি কেউ ভূমিহীন ও গৃহহীন হিসেবে আমাদের কাছে আবেদন করেন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, ইতিমধ্যে উপজেলার ৩ টি ইউনিয়নের ২৪৭ টি ভুমি ও গৃহহীন পরিবারকে ১ম ২য়, ৩য় ও চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে ভুমি ও গৃহহীনদের আবেদন সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়।এরপরও যদি ভুমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে তাকে বরাদ্ধ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা