1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২৬ বার পঠিত
Oplus_131072

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।

বক্তারা বলেন “বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

এসময় সোনারগাঁয়ের প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা