1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁওয়ে ডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁওয়ে ডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিপিএ এর পদায়ন ও বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন সোনারগাঁও উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে উপজেলা মিলানায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজের উপস্থিততে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম  সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এছাড়াও উপস্থিতি ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্যরা।

এ সময় সংবর্ধনা গ্রহণকালে বিদায়ী ডিসিকে ফুলেল শুভেচ্ছা ও পদক প্রদান করে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা