1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৩৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের নেতৃত্বে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী ও রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে লীজকৃত জায়গার মালিক রবিউল নামে এক ব্যাক্তি অভিযোগ করেন, রেলওয়ার ওই জায়গাটি সে লিজ নিয়েছেন এবং লিজকৃত জায়গার খাজনা প্রতি বছর পরিশোধ করে আসছেন,কিন্তু কোন নোটিশ ছাড়াই রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ স্যার একটি কোম্পানির পক্ষে এসে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

এ বিষয়ে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি কোম্পানির মালিকের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়েছে। যদি কেউ রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা