1. admin@bangladeshbulletin24.com : admin :
সেনাবাহিনী সহায়তায় সিদ্ধিরগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু সোনারগাঁয়ে উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সেনাবাহিনী সহায়তায় সিদ্ধিরগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু সোনারগাঁয়ে উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সেনাবাহিনীর সহায়তায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে হারিয়ে যাওয়া রূপনা আক্তার (১০) নামের এক শিশু উদ্ধার ।

গত শনিবার দুপুরে ওই শিশুকে কাঁচপুর এলাকা থেকে সেনাবাহিনী উদ্ধার করে। পরে সেনাবাহিনী ওই শিশুকে সোনারগাঁ থানায় হস্তান্তর করেন।

এই ঘটনায় পরে সোনারগাঁ থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই শিশুর পরিবারকে সনাক্ত করে রোববার সকালে ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করে। রূপনা আক্তার সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নাগা গ্রামের রিপন মিয়ার মেয়ে। তার মা শৈবন বেগম সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে পরিচ্ছনতা কর্মী হিসেবে কাজ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে রূপনা আক্তার নামের একটি কন্যা শিশু পথ হারিয়ে কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা চলে আসে। পরে সেনাবাহিনী ওই শিশুকে সোনারগাঁ থানায় দিয়ে যান। পরে সোনারগাঁ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার তার পরিবারকে খুজে বের করে। পরে তাকে গতকাল রোববার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুর বারী বলেন, পথ হারা শিশুকে সেনাবাহিনী থানায় দিয়েছেন। উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা