1. admin@bangladeshbulletin24.com : admin :
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোনারগাঁয়ে মাদকসহ গ্রেফতার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোনারগাঁয়ে মাদকসহ গ্রেফতার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ১০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার ।

শনিবার(১৭জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লাদুরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সোনারগাঁ জোনের ক্যাপ্টেন মো. নিলয় মোবাইল ফোনে সোনারগাঁও থানা পুলিশকে জানান, লাদুরচর এলাকায় একটি বাড়িতে মাদককারবারিরা অবস্থান করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযানে যায়।

অভিযান চলাকালে স্থানীয় মোসাঃ বিউটি (৩৫)-এর বসতঘর থেকে দুইজনকে গ্রেফতার করা হয় এসময় তাদের হেফাজত থেকে ৭৩৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁ উপজেলার লাদুরচর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৫) ও একই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মোসাঃ বিউটি (৩৫)।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা