1. admin@bangladeshbulletin24.com : admin :
সিসিটিভির আওতায় আসছে পুরো নারায়ণগঞ্জ,  জেলা প্রশাসকের ঘোষণা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সিসিটিভির আওতায় আসছে পুরো নারায়ণগঞ্জ,  জেলা প্রশাসকের ঘোষণা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১০৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জকে “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” এর আওতায় আনতে চাষাড়াস্থ বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, শহরের চাষাড়া এলাকাটি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। আমরা বিভিন্ন জাতীয় দিবসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানেই আয়োজন করি। এ ছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এটি শহররের অন্যতম প্রধান এলাকা। তাই পুরো চাষাড়া এলাকাটিকে আমরা নিরাপত্তার চাঁদরে ঢেকে দিতে চেয়েছিলাম। ইতিমধ্যেই নারায়ণগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজ চাষাড়া থেকে বিজয়স্তম্ভ এবং ডাক বাংলো মোড়, এই পাশে বালুর মাঠ, নুর মসজিদ, মিশন মোড়, আর্মি মার্কেট পর্যন্ত সমস্ত সিসিটিভির আওতায় এনেছি। আমরা পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জকেই সিসিটিভির আওতায় আনব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), জনাব মো: সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা