1. admin@bangladeshbulletin24.com : admin :
সিদ্ধিরগঞ্জে সেমাই কারখানায় মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে সেমাই কারখানায় মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণে অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ, বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জনানা,এ অভিযান নাগরিকদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা