1. admin@bangladeshbulletin24.com : admin :
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, আজমেরী ওসমান , অয়ন ওসমান , শাহ নিজাম,  মোঃ ওমর ফারুক , হাবিবুল্লাহ হবুল, মোঃ সাদেক আলী, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল , মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ , দেলোয়ার হোসেন সরকারের নামসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পিছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরীর সামনের রাস্তায় মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারী হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করলে গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা