1. admin@bangladeshbulletin24.com : admin :
সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করাকে কেন্দ্র করে অটো-চালককে হত্যার হুমকি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করাকে কেন্দ্র করে অটো-চালককে হত্যার হুমকি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ–

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ও অটোচালক হানিফকে হত্যার হুমকি দিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি’র নামধারী নেতা রফিকুল ইসলাম বিডিআর এর ছেলে শাহাদাত।

এ ঘটনায় ফেসবুকে একটি কল রেকর্ড ভাইরাল হয়, ওই কল রেকর্ডে বিডিআর চেয়ারম্যানের ছেলে শাহাদাত, বিএনপি কর্মী হানিফকে হত্যার হুমকি প্রদান করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও রের্কডটি ভাইরাল হয়।

এ ঘটনায় বিএনপি কর্মী হানিফ জানান, আমি একজন ক্ষুদ্র বিএনপি কর্মী দিন আনি দিন খাই,আমার পরিবারের একমাত্র উপার্জনকারী আমি নিজেই,সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর এর ছেলে শাহাদাৎ আমাকে রাত ১২ টার দিকে ফোন করে হত্যার হুমকি দেয়। তার হুমকীর কারণে আজ দুদিন যাবত আমি কাজ করতে যে যেতে পারছিনা, আমাকে যে কোন মুহূর্তে শাহাদাৎ হত্যা করতে পারে।

এ বিষয় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিচারের দাবি জানান।

তিনি বলেন শাহাদাৎ যেকোন মুহুর্তে তাকে মেরে ফেলতে পারে,শাহাদাতের নামে এর আগেও হত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এবিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা