1. admin@bangladeshbulletin24.com : admin :
সাব্বির হত্যা মামলায় সকল আসামী খালাস - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সাব্বির হত্যা মামলায় সকল আসামী খালাস

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত সমালোচিত তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভাই ও ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ মোমিনুল ইসলাম আসামীদের খালাস দিয়ে এ রায় প্রদান করেন।

এ ঘটনায় আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সকল আসামিকে খালাস দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলাটি সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্ত করে। সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে ২০০৬ সালের ৮ জানুয়ারি আদালতে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। ওই চার্জসীটে সাবেক এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল ও শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান ও মামুন খানসহ মোট ৮ জনকে আসামী উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ই ফেব্রুয়ারী সকালে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার নিহত হন । এ হত্যাকাণ্ডের পর তার বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেন।

ওই মামলা দায়েরের পর মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছিলো। দশম তদন্ত কর্মকর্তা হিসেবে চার্জশিট দাখিল করেন সিআইডির এএসপি মসিহউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা