1. admin@bangladeshbulletin24.com : admin :
সাদীপুরে কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাদীপুরে কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৮৩ বার পঠিত
oplus_1024

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাবো এলাকায় এ নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রচারণা ও কর্মী সভায় বিশিষ্ট সমাজ সেবক নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাদীপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য কাজী মাসুদ,সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম ।

এছারাও আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ব্যাবসায়ী নুরুল হক,জাকির, সাদীপুর ইউনের যুবলীগের সাবেক সভাপতি আহাম্মদ আলী ভুইয়াসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা