1. admin@bangladeshbulletin24.com : admin :
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩১৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে দৈনিক ভোরের কাগজ ও সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কালের কন্ঠের সাংবাদিক গাজী মোবারক,সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিক,সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন,সাংবাদিক ফারুক হোসেন,সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম,কামরুল ইসলাম,শেখ ফরিদ, শাহজালাল,সামির, ইমরান,সিফাত,ফাহাদুল,মনির, প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্যটি সাগর-রুনির মতো দেখতে চাইনা । দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সাংবাদিক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা