1. admin@bangladeshbulletin24.com : admin :
সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁয়ের নবনির্বাচিত চেয়ারম্যান কালামের মতবিনিময়  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁয়ের নবনির্বাচিত চেয়ারম্যান কালামের মতবিনিময় 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৫ বার পঠিত
Oplus_2

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ।

সোমবার বিকাল ৫টায় পৌরসভায় অবস্থিত একটি রিসোর্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান  মাসুম,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য গাজী মজিবুর রহমান,যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,সোনারগাঁ যুব সংঘ এর সভাপতি মোতালেব মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা নুর আলম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকরা নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দেন।

এর আগে তিনি সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম এর কাছে শপথ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা