1. admin@bangladeshbulletin24.com : admin :
সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না- আহমেদ আবু জাফর - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না- আহমেদ আবু জাফর

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২১৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামাতে বাধ্য করবেন না বলে হুশিয়ারী মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন।

তিনি বলেন,রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে।

এসময় বক্তারা বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে দূর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানি করছে । এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। রাজনৈতিক দল গুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, তাদের বিপদে পাশে থাকুন।

অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান করা হয়েছে।

সংগঠনের ঢাকা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতা মোহাম্মদ খায়রুল আলম রফিক, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মমিন আনসারী, বিসিআরসির নেতা রুনা লায়লা তানজানিয়া, বিএমএসএফের কেন্দ্রীয় সহ- সম্পাদক নুরুল হুদা বাবু, কেন্দ্রীয় নেতা কবির নেওয়াজ, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন পলাশ, শাওন বাঁধন, মরিয়াম আক্তার মারিয়া,শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত রহমান হিমেল, আরমান হোসেন রাজিব,  বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের নেতা মোঃ জামাল হোসেন,মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জামালী ও বগুড়ার নির্যাতিত সাংবাদিক নজরুল ইসলাম দয়া প্রমূখ।

গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে  সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা