1. admin@bangladeshbulletin24.com : admin :
সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা, স্থানীয়দের বাঁধা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা, স্থানীয়দের বাঁধা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৮২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখল করে বহুতল ভবন নির্মাণের চেষ্টাট অভিযোগ উঠেছে প্রভাবশালী মজিবুর রহমান সরকারের বিরুদ্ধে।

সোমবার সকালে পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের লাহাপাড়া গ্রামের এলাকাবাসী এ অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার উত্তর ষোলপাড়া মৌজা স্থিতি লাহাপাড়া এলাকায় শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খালের একাংশ জোরপূর্বক দখল করে ৬ তলা ফাউন্ডেশন নিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন প্রভাবশালী মজিবুর রহমান সরকার। প্রভাবশালী হওয়ায় এলাবাসীর বাঁধাকে তোয়াক্কা নাকরে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন ।

স্থানীয়রা জনান,শতবছরের ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখলে বাঁধা দিতে গেলে প্রভাবশালী মজিবুর রহমান সরকার ও তার ভাই এবং ছেলেদের নিয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়।এসময় খবর পেয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া ঘটনাস্থলে এসে এলাকাবাসী ও মজিবর সরকারের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সরকারি সার্ভেয়ার দিয়ে সরকারি খাল নির্ধারণ করা হবে বলে আশ্বাস দিয়ে উভয় পক্ষকে মানতে বলেন ।

তবে এবিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান সরকার খাল দখলের কথা অস্বীকার করে বলেন সরকারী নিয়ম মেনেই কাজ করছি।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমিব) মোঃ ইব্রাহীম মুঠোফোনে জানান,সরকারী খাল দখলের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা