1. admin@bangladeshbulletin24.com : admin :
সনমান্দীতে সরকারি খাস জমির মাটি নিয়ে মোস্তফা মাস্টারের বাগান বাড়ী তৈরি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সনমান্দীতে সরকারি খাস জমির মাটি নিয়ে মোস্তফা মাস্টারের বাগান বাড়ী তৈরি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩১১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ন প্রকল্পের সামনের সরকারি জমি হইতে অবৈধভাবে মাটি কেটে নিলেন বারদী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোস্তফা কামাল।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সম্মানদী ইউনিয়নের ভাটির চর এলাকা হতে ১০-১৫ জন মাটির কাজের লোক নিয়ে দীর্ঘ দিন যাবৎ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সামনের জমির মাটি কেটে নিচ্ছেন।

এতে করে হুমকির মুখে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্পে থাকা লোকজন জানান মোস্তফা কামাল একজন প্রভাবশালী ব্যক্তি তাকে এ এলাকার কেউ কিছু বলতে পারে না ক্ষমতার দাপটে। এই জমি থেকে মাটি উত্তোলন করে জমিকে জলাশয়ে পরিণত করেছেন তিনি। সেই মাটি নিয়ে তিনি একটি বাগান বাড়ি তৈরি করেছেন। এতে করে এতে করে প্রধানমন্ত্রী দেয়া আমাদের হবে ঘরগুলো পড়ে আছে বর্ষায় মাটি সরে গেলে ঘর ভেঙে যাওয়ার আশঙ্কা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান মোস্তফা কামাল বিএনপি’ জামাতের একজন সক্রিয় সদস্য,তিনি আর্থিকভাবে জামাতকর্মীকে সহায়তা করে আসছেন দীর্ঘদিন যাবত, অথচ তিনি একজন স্কুলের প্রিন্সিপাল,তার কাছে এত টাকা কোথা থেকে আসে এ বিষয়ে তারা প্রশ্ন করেন? তারা বলেন সরকারি জায়গার মাটি কাটা সহ তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ রয়েছে। তারা তিনি তিন তিনটি বাড়িও করেছেন।

এ বিষয়ে মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি মাটি কাটছি আপনার কোন সমস্যা? যদি সমস্যা হয় উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে বলবে,পরে নাহয় আমি কাজ বন্ধ করে দেব বলে লাইন কেটে দেন। পরে তিনি আরেকজন শিক্ষক দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদকে ম্যানেজ করার চেষ্টা করেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান,অভিযোগ পেয়ে সাথে সাথে নায়েব সাহেবকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা